শেরপুর     মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, টিকিট নিশ্চিত হলো যাদের

সংগৃহিত ছবি

বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে আরও পাঁচ দল। গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে মিসর, ইংল্যান্ড, ঘানা ও পর্তুগাল। একই সঙ্গে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়েরও।

এই পাঁচ দলই এখন পর্যন্ত চার পয়েন্ট অর্জন করেছে। গ্রুপ ‘এইচ’-এর ফলাফলের কারণে যোগ্যতা অর্জনের সীমা নেমে এসেছে চার পয়েন্টে। ফলে শেষ ম্যাচে মাঠে নামার আগেই তারা নিশ্চিত হয়ে গেছে রাউন্ড অব ৩২-এ জায়গা পাওয়ার।

এর আগে নকআউটের টিকিট নিশ্চিত করে আরও ১৯ দল। সেই দলগুলো হলো, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া।

যেভাবে খেলা হবে শেষ ৩২-এর ম্যাচগুলো

বিশ্বকাপের নকআউট পর্বের প্রচলিত নিয়মেই এই ম্যাচগুলো খেলা হবে। প্রতিটি ম্যাচই হবে ‘সিঙ্গেল-এলিমিনেশন’ বা সরাসরি বিদায়ের ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র থাকলে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও যদি সমতা থাকলে টাইব্রেকারে জয়ী দল নির্ধারণ করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিশ্বকাপের নকআউটে আরও পাঁচ দল, টিকিট নিশ্চিত হলো যাদের

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

বিশ্বকাপের নকআউটে জায়গা করে নিয়েছে আরও পাঁচ দল। গ্রুপের শেষ ম্যাচে মাঠে নামার আগেই নকআউট পর্বের টিকিট নিশ্চিত করে ফেলেছে মিসর, ইংল্যান্ড, ঘানা ও পর্তুগাল। একই সঙ্গে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হয়ে গেছে প্যারাগুয়েরও।

এই পাঁচ দলই এখন পর্যন্ত চার পয়েন্ট অর্জন করেছে। গ্রুপ ‘এইচ’-এর ফলাফলের কারণে যোগ্যতা অর্জনের সীমা নেমে এসেছে চার পয়েন্টে। ফলে শেষ ম্যাচে মাঠে নামার আগেই তারা নিশ্চিত হয়ে গেছে রাউন্ড অব ৩২-এ জায়গা পাওয়ার।

এর আগে নকআউটের টিকিট নিশ্চিত করে আরও ১৯ দল। সেই দলগুলো হলো, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, কানাডা ও বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, ব্রাজিল, মরক্কো, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, আইভরিকোস্ট, ইকুয়েডর, নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, কলম্বিয়া।

যেভাবে খেলা হবে শেষ ৩২-এর ম্যাচগুলো

বিশ্বকাপের নকআউট পর্বের প্রচলিত নিয়মেই এই ম্যাচগুলো খেলা হবে। প্রতিটি ম্যাচই হবে ‘সিঙ্গেল-এলিমিনেশন’ বা সরাসরি বিদায়ের ম্যাচ। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ড্র থাকলে ১৫ মিনিট করে মোট ৩০ মিনিটের অতিরিক্ত সময় খেলা হবে। এরপরও যদি সমতা থাকলে টাইব্রেকারে জয়ী দল নির্ধারণ করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত