শেরপুরে দুস্থ ও অসহায় নারীদের মাঝে সেলাইমেশিন বিতরণ করেন শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য হাফেজ মোঃ রাশেদুল ইসলাম রাশেদ।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার অবহেলিত ও হতদরিদ্র নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সেলাইমেশিনগুলো দেওয়া হয়। ২০২৫-২০২৬ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগের "উপজেলা উন্নয়ন সহায়তা" শীর্ষক কর্মসূচির আওতায় প্রাপ্ত বরাদ্দ হতে এসব সেলাইমেশিন দেওয়া হয়।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য রাশেদুল ইসলাম। এসময় ৫০ জন নারীকে সেলাইমেশিন দেওয়া হয়।
হাফেজ রাশেদুল ইসলাম বলেন, গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ করতে এই উদ্যোগ। সেলাইমেশিনগুলো কেবল একটি উপহার নয়, বরং একেকটি পরিবারের ভাগ্য বদলের হাতিয়ার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা আমীর মাওলানা মোঃ হাফিজুর রহমান।
আরও উপস্থিত ছিলেন ডা. আনোয়ার হোসাইন, মাওলানা নুরুল আমীন, মাওলানা আতাউর রহমান, মাওলানা নূরে আলম সিদ্দিক, মাওলানা আব্দুস সোবহানসহ বিভিন্ন নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন