শেরপুর     শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ

ছবি : প্রতিনিধি

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় সুফলভোগী ছাগল পালনকারীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) উপজেলা শাখার আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ডাঃ নজরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) উপজেলা শাখার ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল শেরপুর জেলা কমিটির সহ-সভাপতি এবং নকলা উপজেলা শাখার সভাপতি দিগন্ত চন্দ্র বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ডাঃ নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতরণকৃত এই উপকরণ ও খাদ্য সঠিকভাবে কাজে লাগিয়ে ছাগল পালনের মাধ্যমে তারা যেন আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রাণিসম্পদভিত্তিক স্বাবলম্বিতা অর্জন করতে পারেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

নকলায় ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠীর মাঝে ছাগলের খাদ্য বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলা উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত)-এর আওতায় সুফলভোগী ছাগল পালনকারীদের মাঝে ছাগলের খাদ্য বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই ) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এবং ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) উপজেলা শাখার আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুফলভোগীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ডাঃ নজরুল ইসলাম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (TWA) উপজেলা শাখার ভাইস-চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দল শেরপুর জেলা কমিটির সহ-সভাপতি এবং নকলা উপজেলা শাখার সভাপতি দিগন্ত চন্দ্র বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ডাঃ নজরুল ইসলাম বলেন, বর্তমান সরকার সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিতরণকৃত এই উপকরণ ও খাদ্য সঠিকভাবে কাজে লাগিয়ে ছাগল পালনের মাধ্যমে তারা যেন আর্থ-সামাজিক উন্নয়ন ও প্রাণিসম্পদভিত্তিক স্বাবলম্বিতা অর্জন করতে পারেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত