বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ক্রীড়া অবকাঠামো উন্নয়ন, নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠার লক্ষ্যে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।
এ সময় বৃহত্তর ময়মনসিংহ বিভাগে একটি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপন, শেরপুর জেলা স্টেডিয়ামের কার্যক্রম ও সার্বিক মানোন্নয়ন, আধুনিক ক্রীড়া সুবিধা সম্প্রসারণ এবং শেরপুর জেলার জন্য আরও ক্রীড়া সামগ্রী বরাদ্দের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
আলোচনাকালে মাননীয় প্রতিমন্ত্রী ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট-এ একটি বিকেএসপি স্থাপনের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
বৃহত্তর ময়মনসিংহের তরুণ সমাজকে মাদকমুক্ত, খেলাধুলামুখী, সুস্থ ও শৃঙ্খলাপূর্ণ প্রজন্ম হিসেবে গড়ে তুলতে এবং প্রতিভাবান খেলোয়াড় তৈরির জন্য আধুনিক ক্রীড়া পরিবেশ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন