শেরপুরের নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে যুবকদের খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবল বিতরণ করা হয়।
রবিবার (৫ জুলাই) বিকেলে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের খন্দকারপাড়া বাজারে ‘মাদককে না বলি, সুস্থ সুন্দর জীবন গড়ি’ স্লোগানকে সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস. এম. রোবায়েত হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তব্য দেন শেরপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল, চৌধুরি ছবরুন নেছা মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ও পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক মনিরুজ্জামান মনির এবং নকলা থানার উপসহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) শাহজালাল। অনুষ্ঠান সঞ্চালনা করেন খন্দকার মাহমুদুর রহমান (আজাদ)।
বক্তারা বলেন, মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহ সমাজের উন্নয়ন ও অগ্রগতির বড় বাধা। এসব সামাজিক ব্যাধি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, প্রশাসন ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় এস. এম. রোবায়েত হোসেন বলেন, বানেশ্বর্দী ইউনিয়নকে মাদকমুক্ত, শিক্ষাবান্ধব ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তিনি কাজ করতে চান। আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন এলাকার যুবকদের মাঝে ফুটবল বিতরণ করা হয়।

রোববার, ০৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন