শেরপুর     সোমবার, ০৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

নকলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
ছবি : প্রতিনিধি

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় যা আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিআরডিবির সুফলভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভার শেষাংশে বিআরডিবির সফল সুফলভোগীদের মাঝে ঋণের চেক ও সমবায়ীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৬ জুলাই ২০২৬

নকলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। 

দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর যৌথ উদ্যোগে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয় যা আশপাশের এলাকা প্রদক্ষিণ শেষে পুনরায় পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালিতে সংসদ সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিআরডিবির সুফলভোগী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। সভার শেষাংশে বিআরডিবির সফল সুফলভোগীদের মাঝে ঋণের চেক ও সমবায়ীদের মাঝে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত