শেরপুর     সোমবার, ০৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

ছবি: প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা ও কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফাহিম চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল ওয়াহেদ খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাগর চন্দ্র দে, উপজেলা প্রকৌশলী মো. শামসুল হক রাকিব, থানার অফিসার ইনচার্জ রিপন চন্দ্র গোপ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খোরশেদুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন মুক্তার, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন সাঈদীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কৃষি খাতকে আরও শক্তিশালী ও টেকসই করতে সরকার বিভিন্ন কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়ন করছে। এ ধরনের প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে, শাক-সবজি ও ফলের উৎপাদন বৃদ্ধি পাবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং কৃষকরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হতে পারবেন। একই সঙ্গে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কৃষি উৎপাদনে নতুন গতি এনে দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৬ জুলাই ২০২৬

নকলায় বিনামূল্যে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত