শেরপুর     সোমবার, ০৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

স্বামীর হাতে চেক হস্তান্তর

স্ত্রীর অকাল মৃত্যুতে পরিবারের পাশে বীমা কোম্পানি

ছবি : প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে শিউলী বেগম ও লিটন মিয়া নামে গ্রাহকের আকস্মিক মৃত্যুর পর তার পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততম সময়ে বীমা দাবির চেক প্রদান করেছে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি।

সোমবার (৬ জুলাই)  দুপুরে পোগলদিঘা ইউনিয়নের মুনারপাড়া এলাকায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মরহুম দুই গ্রাহকের মনোনীত নমিনির হাতে ৮০ হাজার ও ২ লাখ ৯০ হাজার টাকার দুটি চেক হস্তান্তর করেন।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশীদ ফকির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক হস্তান্তর করেন।

সরিষাবাড়ী উপজেলার আরামনগর শাখার ইনচার্জ মোঃ রিপন মিয়ার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ময়মনসিংহ বিভাগীয় সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল , ঘাটাইল সদর জোনাল ইনচার্জ মোঃ শিবলু মিয়া, জামালপুর জোনাল অফিসের জুনিয়র অফিসার ( ক্যাশ) মোঃ আল আমিন, সরিষাবাড়ী আরামনগর শাখা অফিসের জুনিয়র অফিসার ( ক্যাশ) মোঃ রাকিব হাসানসহ আরো অনেকেই।

এসময় সহকারী ব্যবস্থাপনা পরিচালক মাসুম হাসান জামাল তার বক্তব্যে বলেন, গ্রাহকের বিপদের সময় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সর্বদাই তাদের পাশে থাকেন। 'বীমা শুধু একটি পলিসি নয়, এটি বিপদের সময়ে পরিবারের সবচেয়ে বড় ভরসা। গ্রাহক যখন প্রিমিয়াম জমা দেন, তখন তিনি একটি বিশ্বাসের ওপর বিনিয়োগ করেন। সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করে আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার রেকর্ড সময়ের মধ্যে বেস্ট ইসলামী লাইফ এই দাবি পরিশোধ করছে। গ্রাহকের মৃত্যুর পর এই অর্থ শোকসন্তপ্ত পরিবারটির ভবিষ্যৎ পথচলাকে কিছুটা হলেও সহায়ক হবে।

চেক গ্রহন করার পর মরহুমা শিউলি বেগমের স্বামী কান্না জড়িত কন্ঠে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে ধন্যবাদ জানিয়ে বলেন, কোম্পানি তাদের কথা রেখেছেন। স্ত্রী কষ্ট করে একটা বীমা করেছিলো। কয়েকটি পলিসি দেওয়ার পর সে মারা যায়। কোনো রকম হয়রানি ছাড়াই দ্রুত টাকা বুঝিয়ে দিয়েছে, তা আমাদের বেঁচে থাকার নতুন সাহস জোগাবে।"

উল্লেখ, মরহুম গ্রাহক শিউলি বেগম ও লিটন মিয়া কয়েক বছর আগে বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে জীবন বীমা পলিসি গ্রহন করেছিলেন। তাদের অকাল মৃত্যুর পর সব নিয়ম প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দেওয়ার দ্রুত সময়ের মধ্যেই কোম্পানি তাদের মনোনীত নমিনির কাছে এই দাবি নিষ্পত্তি করলো।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৬ জুলাই ২০২৬

স্ত্রীর অকাল মৃত্যুতে পরিবারের পাশে বীমা কোম্পানি

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত