শেরপুর     শনিবার, ২২ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাপাশিয়া হাজী সাইজুদ্দিন তেলের পাম্পের দক্ষিণ-পূর্ব পাশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকায় ধানখেতের একটি সাবমার্সেবল পাম্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে ছড়িয়ে পড়া বিদ্যুতের সংস্পর্শে এসে ওই ৫টি গরু মারা যায়। এতে কয়েকজন খামারি ও গরুর মালিক আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মৃত গরুগুলোর মালিকরা হলেন- যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকার রাকিব হোসেনের একটি, আজগর হাজীর দুটি, রহুল আমীনের একটি ও আব্দুল আওয়ালের একটি।

এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, স্থানীয় জনৈক এক ব্যক্তি বোরো আবাদের জন্য স্থাপিত সাবমার্সেবল পাম্পে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। ওই বিদ্যুত সংযোগ থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জান বলেন, বিদ্যুত পৃষ্ঠ হয়ে কৃষকের ৫টি গরু মারা যাওয়ার ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২২ আগস্ট ২০২৬

নালিতাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫ গরুর মৃত্যু

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৫টি গরুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাপাশিয়া হাজী সাইজুদ্দিন তেলের পাম্পের দক্ষিণ-পূর্ব পাশে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকায় ধানখেতের একটি সাবমার্সেবল পাম্পে অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে ছড়িয়ে পড়া বিদ্যুতের সংস্পর্শে এসে ওই ৫টি গরু মারা যায়। এতে কয়েকজন খামারি ও গরুর মালিক আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

মৃত গরুগুলোর মালিকরা হলেন- যোগানিয়া ইউনিয়নের কাপাশিয়া এলাকার রাকিব হোসেনের একটি, আজগর হাজীর দুটি, রহুল আমীনের একটি ও আব্দুল আওয়ালের একটি।

এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, স্থানীয় জনৈক এক ব্যক্তি বোরো আবাদের জন্য স্থাপিত সাবমার্সেবল পাম্পে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন। ওই বিদ্যুত সংযোগ থেকেই এই দুর্ঘটনাটি ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জান বলেন, বিদ্যুত পৃষ্ঠ হয়ে কৃষকের ৫টি গরু মারা যাওয়ার ঘটনাটি শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একইসাথে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত