শেরপুর     বুধবার, ০৮ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ সংঘর্ষে নিহত ৩০

সংগৃহিত ছবি

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সংঘর্ষে অনন্ত ৩০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্রগোষ্ঠীর সদস্য। পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

নিরাপত্তা সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করলে তা সরাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযানে আরও কয়েকজন সশস্ত্র ব্যক্তি আহত হয়েছেন বলেও জানিয়েছে সূত্রগুলো।

সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক সহিংস হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর আগের দিন জিয়ারত জেলায় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) গুরুত্বপূর্ণ রুট। দীর্ঘদিন ধরেই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতায় অস্থিতিশীল।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ০৮ জুলাই ২০২৬

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ‘সন্ত্রাসীদের’ সংঘর্ষে নিহত ৩০

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর সংঘর্ষে অনন্ত ৩০ জন নিহত হয়েছে। এর মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ১৯ জন সশস্ত্রগোষ্ঠীর সদস্য। পাকিস্তানি কর্তৃপক্ষ তাদের ‘সন্ত্রাসী’ হিসেবে উল্লেখ করেছে। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু।

নিরাপত্তা সূত্র জানায়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করলে তা সরাতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযানে আরও কয়েকজন সশস্ত্র ব্যক্তি আহত হয়েছেন বলেও জানিয়েছে সূত্রগুলো।

সাম্প্রতিক মাসগুলোতে ধারাবাহিক সহিংস হামলার মধ্যে এটি সর্বশেষ ঘটনা। এর আগের দিন জিয়ারত জেলায় সশস্ত্র ব্যক্তিদের সঙ্গে সংঘর্ষে নয়জন পুলিশ সদস্য নিহত হন।

খনিজসম্পদে সমৃদ্ধ বেলুচিস্তান প্রদেশ বহু বিলিয়ন ডলারের চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের (সিপিইসি) গুরুত্বপূর্ণ রুট। দীর্ঘদিন ধরেই প্রদেশটি বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র তৎপরতায় অস্থিতিশীল।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত