মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের কমিশনার প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান-কে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় শেরপুর শহরের ডাঃ সেকান্দর আলী (ডিগ্রি) কলেজে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের রোভার স্কাউট, স্কাউটার, শিক্ষক ও শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের সহ-সভাপতি (এক) এবং শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমান।
অনুষ্ঠানে চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ-এর ডেপুটি কন্ট্রোলার সিরাজুল ইসলাম মিন্টু এবং বোর্ডের সচিব প্রফেসর এনামুল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আক্রাম হোছাইন, শিক্ষক পরিষদের সম্পাদক ও গণিত বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আজহারুল ইসলাম, শেরপুর জেলা রোভারের সহ-সভাপতি ম. শফিউল আলম চাঁন, কোষাধ্যক্ষ মো. শামসুল আলম, মোহাম্মদ আনোয়ার হোসেন কাজল, সহকারী কমিশনার সারোয়ার জাহান তপনসহ অন্যান্য সহকারী কমিশনার, ডিআরএসএল মোহাম্মদ মোবারক হোসেন, ডিএসআরএম মোহাম্মদ সামি, জেলা রোভারের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন ইউনিটের আরএসএল, রোভার স্কাউট ও স্কাউটাররা।
অনুষ্ঠানের শুরুতেই শেরপুর জেলা রোভারের সদস্যরা নবনিযুক্ত চেয়ারম্যানকে গার্ড অব অনার প্রদান করেন। পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে বরণ করে নেয় জেলার বিভিন্ন রোভার ইউনিট। ডাঃ সেকান্দর আলী (ডিগ্রি) কলেজ, সরকারি আদর্শ মহাবিদ্যালয়, ঝিনাইগাতী, হালিমা আহসান কলেজ, ভায়াডাঙ্গা, শ্রীবরদীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলের ডালা দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানো হয়।
এ সময় শেরপুর জেলা রোভার এবং সারোয়ার জাহান তপন মুক্ত রোভার দল চেয়ারম্যানকে ক্রেস্ট প্রদান করে বিশেষভাবে সম্মানিত করে।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শেরপুর জেলা রোভারের সম্পাদক মোহাম্মদ মজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা জেনিফার তাসমীম সূচনা-এর নিজ হাতে তৈরি দৃষ্টিনন্দন কেক। ‘সূচনা কেক কর্নার’-এর তৈরি এ বিশেষ কেক চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খানকে উৎসর্গ করা হয়। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনায় প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান শেরপুর জেলা রোভারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এ সম্মান তাঁর দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। শিক্ষা ব্যবস্থার গুণগত মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। পাশাপাশি স্কাউট আন্দোলনের বিকাশে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভারের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ কর্মসূচিতে চেয়ারম্যান প্রফেসর আ. জ. ম. রেজাউল করিম খান উপস্থিত কর্মকর্তা ও রোভার নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ডাঃ সেকান্দর আলী (ডিগ্রি) কলেজ প্রাঙ্গণে লটকন ও কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করেন।
এ সময় আয়োজকরা বলেন, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংবর্ধনার পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও বাংলাদেশ স্কাউটস শেরপুর জেলা রোভার সমাজকল্যাণমূলক ও পরিবেশবান্ধব বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখবে।

সোমবার, ০৩ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন