শেরপুর     সোমবার, ০৩ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

সরকার জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায়: তথ্যমন্ত্রী

সংগৃহিত ছবি

সরকার জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায় জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সবকিছু বাস্তবায়ন করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, এত ত্যাগের পর অর্জিত এ গণতন্ত্র, সব রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। কিন্তু পার্লামেন্টের বাহিরে এসে নানা চর্চা করা হচ্ছে।

এসময় তিনি বলেন, শহীদদের স্মরণ করার নামে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চাইলে তা হবে না। এ আত্মত্যাগের পরেও এখনও ঐকমত্য তৈরি হয়নি।

তথ্যমন্ত্রী আরও বলেন, সংসদ ও রাজনীতিতে সহযোগিতা চায় বর্তমান সরকার। সরকার স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষরও বাস্তবায়ন করতে চায়, সেকারণে সবার সহযোগিতা প্রত্যাশা করে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

সরকার জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায়: তথ্যমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সরকার জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বাস্তবায়ন করতে চায় জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সবকিছু বাস্তবায়ন করতে হবে পার্লামেন্টের মাধ্যমে। এর বাইরে কোনো কিছু করার সুযোগ নেই।

আজ সোমবার (৩ আগস্ট) সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, এত ত্যাগের পর অর্জিত এ গণতন্ত্র, সব রাজনৈতিক কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। কিন্তু পার্লামেন্টের বাহিরে এসে নানা চর্চা করা হচ্ছে।

এসময় তিনি বলেন, শহীদদের স্মরণ করার নামে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিল করতে চাইলে তা হবে না। এ আত্মত্যাগের পরেও এখনও ঐকমত্য তৈরি হয়নি।

তথ্যমন্ত্রী আরও বলেন, সংসদ ও রাজনীতিতে সহযোগিতা চায় বর্তমান সরকার। সরকার স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি অক্ষরও বাস্তবায়ন করতে চায়, সেকারণে সবার সহযোগিতা প্রত্যাশা করে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত