শেরপুর     বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে ইয়াবাসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

ছবি : প্রতিনিধি

জামালপুরে ৮০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তারের একদিন পরই মেলান্দহ উপজেলার এক স্বেচ্ছাসেবক দল নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ওই নেতার নাম সোলায়মান ইসলাম। তিনি মেলান্দহ উপজেলার ৩ নম্বর মাহমুদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে তাকে সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল মোমেন আকন্দ কাউসার ও সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন ওই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন।

এ বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. মঞ্জুরুল করিম সুমন মন্তব্য করেন- দল কোনো ধরনের অপরাধ বা অসামাজিক কাজকে প্রশ্রয় দেয় না। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই সোলায়মান ইসলামকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও শৃঙ্খলাবিরোধী কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

এর আগে বুধবার (৫ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদারগঞ্জ উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ইলশামারী এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখানে সোলায়মান ইসলাম ও তার এক সহযোগীকে ৮০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিস রায় ঘটনাটি তুলে ধরেন। তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৮০ পিস ইয়াবা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার আটকদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

জামালপুরে ইয়াবাসহ আটক স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত