শেরপুর     বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

পরিবেশ রক্ষায় নকলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

ছবি : প্রতিনিধি

শেরপুরের নকলা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে নকলাসহ দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

পরিবেশ রক্ষায় নকলায় শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের নকলা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার পৌর শহরের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতা, শিক্ষক, শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির প্রায় ২০০ শিক্ষার্থীর হাতে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, আস-সুন্নাহ ফাউন্ডেশনের দেশব্যাপী ‘২ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর অংশ হিসেবে নকলাসহ দেশের বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত