শেরপুর     রোববার, ০৯ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ছবি : প্রতিনিধি

‘বৈচিত্র্য, ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট রবিবার সকালে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান পালিক কুবি, জেনারেল সেক্রেটারি মহেশ্বর চন্দ্র কোচ, সহ-সেক্রেটারি নিক্সন, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ কোচ, সাংগঠনিক সম্পাদক সুধারঞ্জন হাজং ও কার্যকরী সদস্য স্বপন বর্মন প্রমুখ।

বক্তারা আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসীদের যথাযথ স্বীকৃতি প্রদান এবং ঝিনাইগাতী উপজেলায় একটি আদিবাসী একাডেমিক ভবন নির্মাণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০৯ আগস্ট ২০২৬

ঝিনাইগাতীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

‘বৈচিত্র্য, ঐক্য, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে সমৃদ্ধ বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ আগস্ট রবিবার সকালে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নীল মাধব হাজং। উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক বরেন্দ্র কোচের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান পালিক কুবি, জেনারেল সেক্রেটারি মহেশ্বর চন্দ্র কোচ, সহ-সেক্রেটারি নিক্সন, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ কোচ, সাংগঠনিক সম্পাদক সুধারঞ্জন হাজং ও কার্যকরী সদস্য স্বপন বর্মন প্রমুখ।

বক্তারা আদিবাসীদের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে আদিবাসীদের যথাযথ স্বীকৃতি প্রদান এবং ঝিনাইগাতী উপজেলায় একটি আদিবাসী একাডেমিক ভবন নির্মাণের জন্য সরকারের প্রতি দাবি জানান।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত