সামাজিক ও মানবিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে হৃদয়ে পাকুড়িয়া স্বেচ্ছাসেবী সংগঠন-এর ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার সংগঠনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পর নতুন এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামীম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মুন্নাফ, সহ-সভাপতি কামরুল হাসান সিয়াম এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদ হাসান।
এ ছাড়া কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, কোষাধ্যক্ষ, প্রচার সম্পাদক, শিক্ষা বিষয়ক সম্পাদক, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব প্রদান করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন কমিটির নেতৃত্বে পাকুড়িয়া ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, স্বেচ্ছায় রক্তদান, শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসেবা, মানবিক সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত ও কার্যকরভাবে পরিচালিত হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল ইসলাম বলেন, “তারুণ্যের শক্তি ও সম্মিলিত প্রচেষ্টায় একটি মানবিক, সুন্দর ও সমৃদ্ধ পাকুড়িয়া গড়ে তোলাই আমাদের লক্ষ্য। মানুষের কল্যাণে আমাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই হৃদয়ে পাকুড়িয়া স্বেচ্ছাসেবী সংগঠন এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত, গতিশীল ও জনমুখী হবে।

সোমবার, ১০ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন