শেরপুর     শনিবার, ১৫ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়নও করে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি বাস্তবায়নের মাধ্যমে বিএনপি জনগণের কাছে দেওয়া অঙ্গীকার পূরণ করে।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে। নির্বাচনী ইশতেহার ঘোষণা করে, বাস্তবায়ন করে। ৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি।’

বেসরকারি শিক্ষকদের অবসর সুবিধার অর্থ প্রদান প্রসঙ্গে তিনি বলেন, ইশতেহারে অবসরপ্রাপ্ত শিক্ষকদের এভাবে অর্থ দেওয়ার বিষয়টি ছিল না। এটিকে তিনি বিএনপির ‘৩২ নম্বর’ প্রতিশ্রুতি হিসেবে উল্লেখ করেন। একইভাবে শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস দেওয়ার উদ্যোগকে ‘৩৩ নম্বর’ বলে উল্লেখ করেন তিনি।

শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও কর্মমুখী শিক্ষার প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাসহ বিভিন্ন উদ্যোগ তার সময় নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া শিক্ষকদের অবসরকালীন ভাতার ব্যবস্থা করেছিলেন। শিক্ষক কল্যাণ ট্রাস্টের পাশাপাশি এবার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের একেকজন পাঁচ থেকে সাত লাখ টাকা পর্যন্ত অবসর সুবিধা পাবেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ডিজিটাল পদ্ধতিতে অবসর সুবিধার অর্থ সরাসরি উপকারভোগীদের ব্যাংক হিসাবে পৌঁছে যাচ্ছে। এতে কাউকে কোনো উৎকোচ দিতে হবে না।

সরকারের ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রশ্নের প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে গতকাল বলেছে, আগামী দুদিন পর সরকারের ১৮০ দিন পূর্ণ হবে। আপনারা কী কী বাস্তবায়ন করেছেন? এগুলো দেখে যান, বাস্তবায়ন করেছি।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রাখে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত