শেরপুর     শনিবার, ১৫ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, আহত ৮

সংগৃহিত ছবি

কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সংসদ সদস্য মুফতি আমির হামজার গাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন।

শনিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের ছয় রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নূরকে নিয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার বক্তব্যের প্রতিবাদে বিকেল সাড়ে ৫টার দিকে ছয় রাস্তার মোড়ে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা। সমাবেশ থেকে আমির হামজাকে বক্তব্যের জন্য ক্ষমা চাওয়ার ১২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়।

সমাবেশ শেষ হওয়ার সময় পুলিশি প্রটোকলে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন এমপি আমির হামজা। তাঁর গাড়িবহর ছয় রাস্তার মোড়ে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের উত্তেজনা তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এমপির গাড়িবহর সমাবেশস্থলের কাছাকাছি পৌঁছানোর পর একটি গাড়ি থেকে কয়েকজন লাঠি হাতে বেরিয়ে আসেন। এরপর দুই পক্ষের মধ্যে প্রথমে ধাক্কাধাক্কি ও হাতাহাতি এবং পরে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ পরস্পরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করলে ছয় রাস্তার মোড়ের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রায় এক ঘণ্টা ধরে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এ সময় সংসদ সদস্যের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনাস্থলে কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদসহ পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

গণঅধিকার পরিষদের কুষ্টিয়া জেলা সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেন, আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ সমাবেশ করছিলাম। আমাদের কেন্দ্রীয় নেতাকে নিয়ে মুফতি আমির হামজা অশালীন কথা বলেছেন। এর প্রতিবাদে আমরা ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। সমাপনী বক্তব্য চলাকালে এমপির গাড়িবহর আসে। কয়েকজন জামায়াত কর্মী আমাদের সামনে এসে উসকানিমূলক কথাবার্তা বলেন। তারাই প্রথমে হামলা করে। পরে আমরা প্রতিহত করার চেষ্টা করি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন এমপি আমির হামজার মুখপাত্র নাজমুল হোসাইন। 

তিনি বলেন, গণঅধিকার পরিষদের সদস্যরা এমপির গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছেন। এতে গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাদের কয়েকজন আহত হয়েছেন।

কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ বলেন, বিকেল থেকেই ঘটনাস্থলে পুলিশ কঠোর অবস্থানে ছিল। এমপির গাড়িবহর ছয় রাস্তার মোড়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৫ আগস্ট ২০২৬

কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, আহত ৮

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত