শেরপুর     মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

দুই দিনের সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহিত ছবি

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দোহার উদ্দেশে রওনা হন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে যাচ্ছেন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির রয়েছেন প্রতিনিধিদলে।

সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী কর্মীদের পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনায় আসতে পারে। আগামী ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

দুই দিনের সফরে কাতারের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দোহার উদ্দেশে রওনা হন তিনি।

পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে যাচ্ছেন উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার গনি, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির রয়েছেন প্রতিনিধিদলে।

সফরে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুররাহমান বিন জসিম আল-থানির সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী। জ্বালানি সরবরাহ, বাণিজ্য, বিনিয়োগ ও প্রবাসী কর্মীদের পরিস্থিতিসহ দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় বৈঠকে আলোচনায় আসতে পারে। আগামী ১৯ আগস্ট রাতে তার দেশে ফেরার কথা রয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত