শেরপুর     বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শর্ত নয়, সমতার ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্ব করতে চায়: রিজভী

সংগৃহিত ছবি

শর্ত দিয়ে নয়, সমতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে বাংলাদেশ অন্য দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চায় বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী উপদেষ্টা রুহুল কবির রিজভী। তবে কোনো শর্ত থাকলে বাংলাদেশ সে পথে এগোবে না বলেও জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। বাংলাদেশ সরকার প্রত্যেক দেশের সঙ্গে বন্ধুত্বের প্রকাশ্যে যে ঘোষণা দিয়েছেন। নিশ্চয়ই এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেস্পেক্টের ভিত্তিতে এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভেতরে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব। প্রত্যেকের প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব।’

সব বাধা মোকাবেলা করে নির্বাচনের প্রতিশ্রুতি ও ৩১ দফাসহ জনবান্ধব সব কর্মসূচি সরকার বাস্তবায়ন করবে বলেও জানান রিজভী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনের প্রাক্কালে ম্যানিফেস্টের মাধ্যমে ৩১ দফার মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে আমরা কাজ করছি।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শর্ত নয়, সমতার ভিত্তিতে বাংলাদেশ বন্ধুত্ব করতে চায়: রিজভী

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত