নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সোহেল রানাকে(৩০) গ্রেফতার করেছে পুলিশ। কয়েক মাস আগে তার বিরুদ্ধে দায়ের করা ককটেল বিস্ফোরণ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের কালীতলা বটতলা মোড় থেকে দেওয়ানগঞ্জ মডেল থানা-পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা সোহেল রানা পৌর শহরের চর ভবসুর পশ্চিমপাড়া এলাকার মৃত মজিবর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা যায়, ২০২৬ সালের জুন মাসে পৌর শহরের বাদে শশারিয়া এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায জড়িত থাকার অভিযোগে সোহেল কে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন