শেরপুর     শনিবার, ২৯ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

ছবি : প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। একই সাথে তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের ১১১১ সীমানা পিলারের কাছাকাছি থেকে তাদের আটক করে ময়মনসিংহের বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।

বিজিবি সুত্র জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার এসব বাংলাদেশী নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার ভোর চারটার দিকে ৩০জন বাংলাদেশী বাংলাদেশে প্রবেশ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করতে সক্ষম হয়। সাথে থাকা বাকীরা গারো পাহাড়ের বিভিন্ন অংশে দৌড়ে পালিয়ে যায়। একই সাথে তাদেরকে নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে। বিজিবি জানায় পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদেরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ১২ বাংলাদেশীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহের ৩৯ বিজিবি’র হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. নুরুল ইসলাম।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নালিতাবাড়ী সীমান্তে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশীকে আটক করেছে বিজিবি। একই সাথে তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) ভোররাতে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকার গহীন পাহাড়ের ১১১১ সীমানা পিলারের কাছাকাছি থেকে তাদের আটক করে ময়মনসিংহের বিজিবি’র ৩৯ ব্যাটালিয়নের হলদিগ্রাম ও বারমারী ক্যাম্পের সদস্যরা।

বিজিবি সুত্র জানায়, রাজশাহী জেলার গোদাগাড়ী এলাকার এসব বাংলাদেশী নাগরিক এক বছর আগে অবৈধভাবে ভারতে গিয়ে শ্রমিকের কাজ করতো। সম্প্রতি ভারতীয় পুলিশের তৎপরতা বেড়ে যাওয়ায় দালালের মাধ্যমে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি সীমান্ত এলাকা দিয়ে শুক্রবার ভোর চারটার দিকে ৩০জন বাংলাদেশী বাংলাদেশে প্রবেশ করে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র বিশেষ পৃথক টহল দল ১২ জনকে আটক করতে সক্ষম হয়। সাথে থাকা বাকীরা গারো পাহাড়ের বিভিন্ন অংশে দৌড়ে পালিয়ে যায়। একই সাথে তাদেরকে নিতে আসা তিনটি হায়েস মাইক্রোবাস ও এর তিন চালককে আটক করা হয়েছে। বিজিবি জানায় পাসপোর্ট আইনে মামলা দিয়ে তাদেরকে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, ১২ বাংলাদেশীকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে ময়মনসিংহের ৩৯ বিজিবি’র হলদিগ্রাম বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো. নুরুল ইসলাম।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত