শেরপুরের নালিতাবাড়ীতে ২০২৬ ইং শিক্ষা বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার সীমান্তবর্তী ১নং পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
স্থানীয় আলেপ আলী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজা উদ্দিন। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন আলেপ আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী উবায়দুল ইসলাম সোহাগ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন ৪নং নয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক উদীয়মান রাজনীতিবিদ মো. মিজানুর রহমান মিজান। প্রিয় অতিথির বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নেছার উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম, সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও নালিতাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, শেরপুরের কুমরিকাটাজান বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুহুল আমীন লিটন ও নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের স্বাস্থ্য সহকারী মো. হোসেন আলী বিএসসি প্রমুখ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, পলাশীকুড়া জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ রতন, পোড়াগাঁও দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. মঞ্জুর মাওলা ও সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কালাচাঁন পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু রায়হান।
পরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষা জীবনের উজ্জ্বল ভবিষ্যত কামনা করে আলেপ আলী ফাউন্ডেশনের সৌজন্যে ১০ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। ওই সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীসহ প্রায় দুই শতাধিক শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন