শেরপুর     শনিবার, ২৯ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়ন লীগের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

সংগৃহিত ছবি

শেরপুরে ফুটবলে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়ন লীগের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ) বিকেলে শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই খেলোয়ার বাছাইয়ের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় অন্যান্যের মধ্যে সমাজ সেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, বাফুফে শেরপুর জেলা শাখার আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সাধন বসাক, ভিপি আনোয়ার,  ফজলুল হক চৌধুরী ওকুল, রবিউল ইসলাম রাসেল, ক্রীড়া সংস্থার জিন্নাত আলী, মইনুল হক বাপ্পি, রেফারি রেজভি আহমেদ, কোচসহ‌ ক্রীড়া সংস্থা এবং বাফুফের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাফুফের সূত্রে জানা গেছে, গত ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত জেলার ৫ উপজেলার প্রায় ১ হাজার খেলোয়াড়ের মধ্য থেকে প্রাথমিকভাবে ২০০ জন খেলোয়াড় বাছাই করা হয়। ওই ২০০ জনের মধ্যে থেকে শুক্রবার ৫০ জন বাছাই করা হয়। এই ৫০ জনের  তালিকা বাফুফে পাঠানো হবে। পরবর্তীতে বাফুফের কর্মকর্তারা ফিটনেস ও মেডিকেল পরীক্ষা শেষে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৫ দল গঠনের জন্য চূড়ান্ত ২৫ জন খেলোয়াড় বাছাই করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শেরপুরে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়ন লীগের খেলোয়াড় বাছাই অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

শেরপুরে ফুটবলে অনূর্ধ্ব-১৫ জাতীয় চ্যাম্পিয়ন লীগের চূড়ান্ত বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট ) বিকেলে শহীদ মুক্তিযুদ্ধা স্মৃতি স্টেডিয়ামে এই খেলোয়ার বাছাইয়ের চূড়ান্ত পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এ সময় অন্যান্যের মধ্যে সমাজ সেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, বাফুফে শেরপুর জেলা শাখার আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সাধন বসাক, ভিপি আনোয়ার,  ফজলুল হক চৌধুরী ওকুল, রবিউল ইসলাম রাসেল, ক্রীড়া সংস্থার জিন্নাত আলী, মইনুল হক বাপ্পি, রেফারি রেজভি আহমেদ, কোচসহ‌ ক্রীড়া সংস্থা এবং বাফুফের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাফুফের সূত্রে জানা গেছে, গত ২৩ থেকে ২৬ আগস্ট পর্যন্ত জেলার ৫ উপজেলার প্রায় ১ হাজার খেলোয়াড়ের মধ্য থেকে প্রাথমিকভাবে ২০০ জন খেলোয়াড় বাছাই করা হয়। ওই ২০০ জনের মধ্যে থেকে শুক্রবার ৫০ জন বাছাই করা হয়। এই ৫০ জনের  তালিকা বাফুফে পাঠানো হবে। পরবর্তীতে বাফুফের কর্মকর্তারা ফিটনেস ও মেডিকেল পরীক্ষা শেষে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-১৫ দল গঠনের জন্য চূড়ান্ত ২৫ জন খেলোয়াড় বাছাই করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত