শেরপুর     রোববার, ৩০ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

আইয়ুব বাচ্চুর নামে ব্যান্ড গড়লেন এসআই টুটুল

সংগৃহিত ছবি

নতুন ব্যান্ড গঠন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটূল। চার সদস্যের এই ব্যান্ডের সঙ্গে রয়েছে কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর যোগ। ব্যান্ডের নামকরণও করা হয়েছে ‘এবি কিং’।

চার সদস্যের এই ব্যান্ডের প্রত্যেকেই পেয়েছেন আইয়ুব বাচ্চুর স্নেহ ও সান্নিধ্য। এসআই টুটুল ছিলেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য। এবি কিং-এ তিনি আছেন কিবোর্ড ও গায়ক হিসেবে। নাফিজ আল আমিন সামলাবেন ড্রামস। ইফতেখার ইফতি আছেন  লিড গিটারে। আকাশ আহসান বেসের দায়িত্বে। সদস্যদের সবাই আছেন ভোকাল হিসেবে।

গেল ১৬ আগস্ট আয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবি কিং। এসআই টুটুল বলেন, ‘আমাদের সকলের ভেতরেই গুরুজির জন্য একটা আবেগের ঘর আছে। সেই ঘরটাই আমরা লালন করতে চাই। আমরা নিজেদের গান যেমন গাইব, তেমনি নতুন গান তৈরি হতে থাকবে। একই সঙ্গে আইয়ুব বাচ্চুসহ দেশের কিংবদন্তিদের গানও স্টেজে গাইব আমরা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যান্ডটি মূলত একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে শুধু কনসার্টই নয়, আরও কিছু ইভেন্টের উদ্যোগ নেব আমরা। এ কারণে এবি কিংয়ে আমাদের ব্যান্ড মেম্বার ছাড়াও একটি উপদেষ্টা প্যানেল থাকবে। সেই সদস্যদের নাম আমরা পরবর্তীতে প্রকাশ করব।’

যুক্তরাষ্ট্রে পারফর্মের মাধ্যমে পথচলা শুরু করছে ব্যান্ডটি। আগামী ১৯ সেপ্টেম্বর হিউস্টনে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে একটি কনসার্টে গান শোনাবে তারা। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টের পরিকল্পনা আছে বলে জানান এসআই টুটুল।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ৩০ আগস্ট ২০২৬

আইয়ুব বাচ্চুর নামে ব্যান্ড গড়লেন এসআই টুটুল

প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৬

featured Image

নতুন ব্যান্ড গঠন করলেন জনপ্রিয় সংগীতশিল্পী এসআই টুটূল। চার সদস্যের এই ব্যান্ডের সঙ্গে রয়েছে কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর যোগ। ব্যান্ডের নামকরণও করা হয়েছে ‘এবি কিং’।

চার সদস্যের এই ব্যান্ডের প্রত্যেকেই পেয়েছেন আইয়ুব বাচ্চুর স্নেহ ও সান্নিধ্য। এসআই টুটুল ছিলেন এলআরবির প্রতিষ্ঠাতা সদস্য। এবি কিং-এ তিনি আছেন কিবোর্ড ও গায়ক হিসেবে। নাফিজ আল আমিন সামলাবেন ড্রামস। ইফতেখার ইফতি আছেন  লিড গিটারে। আকাশ আহসান বেসের দায়িত্বে। সদস্যদের সবাই আছেন ভোকাল হিসেবে।

গেল ১৬ আগস্ট আয়ুব বাচ্চুর জন্মদিনে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে এবি কিং। এসআই টুটুল বলেন, ‘আমাদের সকলের ভেতরেই গুরুজির জন্য একটা আবেগের ঘর আছে। সেই ঘরটাই আমরা লালন করতে চাই। আমরা নিজেদের গান যেমন গাইব, তেমনি নতুন গান তৈরি হতে থাকবে। একই সঙ্গে আইয়ুব বাচ্চুসহ দেশের কিংবদন্তিদের গানও স্টেজে গাইব আমরা।’

তিনি আরও বলেন, ‘আমাদের ব্যান্ডটি মূলত একটি মিউজিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। যেখানে শুধু কনসার্টই নয়, আরও কিছু ইভেন্টের উদ্যোগ নেব আমরা। এ কারণে এবি কিংয়ে আমাদের ব্যান্ড মেম্বার ছাড়াও একটি উপদেষ্টা প্যানেল থাকবে। সেই সদস্যদের নাম আমরা পরবর্তীতে প্রকাশ করব।’

যুক্তরাষ্ট্রে পারফর্মের মাধ্যমে পথচলা শুরু করছে ব্যান্ডটি। আগামী ১৯ সেপ্টেম্বর হিউস্টনে সোনার বাংলা ফাউন্ডেশনের আয়োজনে একটি কনসার্টে গান শোনাবে তারা। দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে কনসার্টের পরিকল্পনা আছে বলে জানান এসআই টুটুল।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত