শেরপুর     শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাই করতে হাইকোর্টের নির্দেশ


নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাই করতে হাইকোর্টের নির্দেশ
সংগৃহিত ছবি

গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের রুল নিষ্পত্তি করে আজ এই রায় দেন।


সেই সঙ্গে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রে বাদি ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করতে আইনজীবীর পরিচয়পত্র ও বাদির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি মামলায় সংযুক্ত করার ব্যবস্থা নিতে রায়ে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহীন।

ভুয়া পরোয়ানায় আরিফ নিয়াজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে জনস্বার্থে হাইকোর্টে রিট করে মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আজ রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন হাইকোর্ট।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬


গ্রেপ্তারের আগে পরোয়ানা যাচাই করতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গ্রেপ্তারের আগে পুলিশ কর্মকর্তাদের ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস) থেকে গ্রেপ্তারি পরোয়ানার সত্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ এ মাওলা সোহেলের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের রুল নিষ্পত্তি করে আজ এই রায় দেন।


সেই সঙ্গে নালিশি মামলা দায়েরের ক্ষেত্রে বাদি ও আইনজীবীর পরিচয় নিশ্চিত করতে আইনজীবীর পরিচয়পত্র ও বাদির জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) অনুলিপি মামলায় সংযুক্ত করার ব্যবস্থা নিতে রায়ে নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জে আর খান রবিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহীন।

ভুয়া পরোয়ানায় আরিফ নিয়াজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের প্রেক্ষাপটে জনস্বার্থে হাইকোর্টে রিট করে মানবাধিকার ও পরিবেশবাদি সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)। সে রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুলসহ আদেশ দেন। আজ রুল নিষ্পত্তি করে রায় ঘোষণা করেন হাইকোর্ট।


 ‍SherpurTimes24


কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত