শেরপুর     সোমবার, ০৯ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

রাংটিয়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে রাংটিয়া নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত নয়টায় রাংটিয়া উচ্চবিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের এবারের আসর শুরু হয়।

ঝিনাইগাতীর স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রেজেন্টসে টুর্নামেন্টটির আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে খেলার উদ্বোধক ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাউল হক বাবু। প্রিয় অতিথি ছিলেন আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান সালেহ আহাম্মদ।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি মো. হযরত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্যসচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক শামীম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক ও নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রুকুন উজ্জামান, যুগ্ম আহ্বায়ক মো. শামিম আহমেদ এবং ‘ভয়েস অব ঝিনাইগাতী’র প্রতিষ্ঠাতা সাংবাদিক মো. জাহিদুল হক মনির।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন এবং টুর্নামেন্টের সফলতা কামনা করেন। পরে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে শুরু হয় পঞ্চম আসরের খেলা।

আয়োজকেরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকেরা আরও জানান, রাংটিয়া এলাকার তরুণ স্বেচ্ছাসেবী ও সাংবাদিক মো. সাদ্দাম হোসেনের উদ্যোগে স্থানীয় তরুণ ও এলাকাবাসীর সহযোগিতায় টুর্নামেন্টটির যাত্রা শুরু হয়। ধারাবাহিকভাবে চারটি আসর আয়োজনের পর এবার পঞ্চম আসর অনুষ্ঠিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

রাংটিয়ায় নাইট ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম আসরের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত