শেরপুর     শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

‘কাপুরুষ’ বলে ৬ নম্বর লাল কার্ড পেলেন আর্জেন্টাইন ফুটবলার ‎

সংগৃহিত ছবি

গত রোববার রেসিং ও রিভার প্লেটের মধ্যকার ম্যাচের শেষ দিকের ঘটনা। রিভার প্লেটের লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে কনুই দিয়ে আঘাত করায় ভিএআর পর্যালোচনার মাধ্যমে মার্কাস রোহোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মাঠ ছাড়ার সময় রোহো মেজাজ হারিয়ে রেফারিকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন।

রেফারি সেবাস্টিয়ান জুনিনো তার ম্যাচ রিপোর্টে রোহোর আচরণের বিস্তারিত বিবরণ দিয়েছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল গ্রাফিকোর তথ্য অনুযায়ী, রোহো রেফারিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তোমাকে এখানে কে বসিয়েছে? তুমি একটা আস্ত বিপর্যয়। তুমি একজন কাপুরুষ এবং...’** (অকথ্য গালিগালাজ)।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, রোহো মাঠ ছাড়ার সময়ও বারবার রেফারিকে অপমান করতে থাকেন। এমনকি রেসিং ক্লাবের সহকারী কোচ হোসে ফ্রান্সিসকো বার্সেও মাত্রাতিরিক্ত প্রতিবাদের কারণে লাল কার্ড পেয়েছেন।

৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য এটি নতুন কিছু নয়। পরিসংখ্যান বলছে, আর্জেন্টাইন ফুটবলে এটি তার ষষ্ঠ লাল কার্ড, যার মধ্যে তিনটিই এসেছে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচে। সরাসরি লাল কার্ড এবং রেফারির সাথে এমন অশোভন আচরণের কারণে ডিসিপ্লিনারি কমিটি রোহোকে একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে।

২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটা রোহো আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে ৬৮ টি ম্যাচ খেলেছেন। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে তার করা সেই জয়সূচক গোলটি আজও সমর্থকদের মনে গেঁথে আছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

‘কাপুরুষ’ বলে ৬ নম্বর লাল কার্ড পেলেন আর্জেন্টাইন ফুটবলার ‎

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

গত রোববার রেসিং ও রিভার প্লেটের মধ্যকার ম্যাচের শেষ দিকের ঘটনা। রিভার প্লেটের লুকাস মার্টিনেজ কুয়ার্তাকে কনুই দিয়ে আঘাত করায় ভিএআর পর্যালোচনার মাধ্যমে মার্কাস রোহোকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। মাঠ ছাড়ার সময় রোহো মেজাজ হারিয়ে রেফারিকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেন।

রেফারি সেবাস্টিয়ান জুনিনো তার ম্যাচ রিপোর্টে রোহোর আচরণের বিস্তারিত বিবরণ দিয়েছেন। আর্জেন্টাইন সংবাদমাধ্যম এল গ্রাফিকোর তথ্য অনুযায়ী, রোহো রেফারিকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তোমাকে এখানে কে বসিয়েছে? তুমি একটা আস্ত বিপর্যয়। তুমি একজন কাপুরুষ এবং...’** (অকথ্য গালিগালাজ)।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে যে, রোহো মাঠ ছাড়ার সময়ও বারবার রেফারিকে অপমান করতে থাকেন। এমনকি রেসিং ক্লাবের সহকারী কোচ হোসে ফ্রান্সিসকো বার্সেও মাত্রাতিরিক্ত প্রতিবাদের কারণে লাল কার্ড পেয়েছেন।

৩৬ বছর বয়সী এই ডিফেন্ডারের জন্য এটি নতুন কিছু নয়। পরিসংখ্যান বলছে, আর্জেন্টাইন ফুটবলে এটি তার ষষ্ঠ লাল কার্ড, যার মধ্যে তিনটিই এসেছে রিভার প্লেটের বিপক্ষে ম্যাচে। সরাসরি লাল কার্ড এবং রেফারির সাথে এমন অশোভন আচরণের কারণে ডিসিপ্লিনারি কমিটি রোহোকে একাধিক ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে।

২০১১ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক ঘটা রোহো আর্জেন্টিনার আকাশী-সাদা জার্সিতে ৬৮ টি ম্যাচ খেলেছেন। ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে তিনি আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং ২০১৮ বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে তার করা সেই জয়সূচক গোলটি আজও সমর্থকদের মনে গেঁথে আছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত