শেরপুর     শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

আল-আকসায় পুলিশি পাহারায় ইসরায়েলিদের অনুপ্রবেশ

অধিকৃত পূর্ব জেরুজালেমের প্রাচীরবেষ্টিত পুরোনো শহরের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে বৃহস্পতিবার পুলিশি পাহারায় কয়েক ডজন ইসরায়েলি বসতিস্থাপনকারী অনুপ্রবেশ করেছে।

ইরান যুদ্ধের কারণে ৪০ দিন বন্ধ থাকার পর গত সপ্তাহে পবিত্র এই স্থানটি মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়। এরপর ফিলিস্তিনিরা সেখানে নামাজ আদায় শুরু করেন। একইসঙ্গে ইসরায়েলি কর্তৃপক্ষ বসতিস্থাপনকারীদেরও প্রবেশের অনুমতি দিয়েছে, যা দীর্ঘদিন ধরে ফিলিস্তিনি, মুসলিম ও আরব দেশগুলোর নিন্দার বিষয় ছিল। 

ফিলিস্তিনি বার্তা সংস্থা ‘ওয়াফা’ জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে জানায়, কয়েক ডজন বসতিস্থাপনকারী ‘ডোম অব দ্য রক’-এর কাছে গিয়ে উসকানিমূলক তালমুদিক ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করে।

আল-আকসা মসজিদ ইসলাম ধর্মের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালের জুনে পূর্ব জেরুজালেম দখলের পর থেকে এটি বারবার উত্তেজনা ও সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে; বিশেষ করে বসতিস্থাপনকারীদের অনুপ্রবেশ এবং মুসলিম মুসল্লিদের ওপর বিধিনিষেধ আরোপের ঘটনাগুলোর কারণে। 

মসজিদ প্রাঙ্গণটির প্রশাসনিক দায়িত্ব জর্ডানের আওকাফ মন্ত্রণালয়ের অধীনে, যারা এর ব্যবস্থাপনা ও প্রবেশাধিকার নিয়ন্ত্রণের আইনগত কর্তৃত্ব রাখে। 

ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গত রোববার আল-আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করে ইহুদি উপাসনাকারীদের জন্য সেখানে আরও বেশি প্রবেশাধিকারের আহ্বান জানান। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি অন্তত ১৫ বার এই স্থানে অনুপ্রবেশ করেছেন, যা ব্যাপক ক্ষোভ ও নিন্দার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

আল-আকসায় পুলিশি পাহারায় ইসরায়েলিদের অনুপ্রবেশ

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত