শেরপুর     শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

মার্কিন বিশেষ দূত হার্ডার ঢাকায় আসছেন আজ

সংগৃহিত ছবি

শিক্ষা ও শিশুদের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে তিন দিনের সফরে আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

সফরকালে হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিশেষ দূতের কার্যালয়ের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

এই সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিশুশ্রম ও পাচার রোধ এবং অপরাধচক্র ও সশস্ত্র সংঘাতে শিশুদের সম্পৃক্ততা বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

চার্লস জে. হার্ডার শিশু, তাদের পরিবার ও কমিউনিটিকে প্রভাবিত করে এমন নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে নিয়মিত ফাউন্ডেশন, করপোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

মার্কিন বিশেষ দূত হার্ডার ঢাকায় আসছেন আজ

প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬

featured Image

শিক্ষা ও শিশুদের কল্যাণে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করতে তিন দিনের সফরে আজ শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশন্স’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে. হার্ডার।

ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক মিডিয়া নোটে শুক্রবার (১৭ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

সফরকালে হার্ডার বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, বিশেষ দূতের কার্যালয়ের প্রধান কাজ হলো বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ রক্ষা, কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা।

এই সফরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি (ওয়াশ) খাতের বিষয়গুলো অগ্রাধিকার পাবে। পাশাপাশি শিশুশ্রম ও পাচার রোধ এবং অপরাধচক্র ও সশস্ত্র সংঘাতে শিশুদের সম্পৃক্ততা বন্ধের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

চার্লস জে. হার্ডার শিশু, তাদের পরিবার ও কমিউনিটিকে প্রভাবিত করে এমন নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সৃজনশীল ও বাস্তবসম্মত সমাধান খুঁজতে নিয়মিত ফাউন্ডেশন, করপোরেশন, অলাভজনক ও ধর্মীয় সংগঠন এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত