শেরপুর জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূণ্য পদ অনুসারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ফেব্রুয়ারি ২০২৬ নিয়োগ প্রস্তুতি সংক্রাান্ত ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন শেরপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে নিয়োগ প্রস্তুতি কার্যক্রম অবাধ সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পূর্ণ করার লক্ষ্যে নিয়োগ ডিউটি নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার এবং ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করে, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
এ সময় ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার-সহ টিআরসি নিয়োগ কার্যক্রমে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন