শেরপুর     বুধবার, ২২ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি

সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি
সংগৃহিত ছবি

সংসদের কেনাকটায় দুর্নীতির তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন জাতীয় সংসদের স্পিকার। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিলে বিভিন্ন গণমাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’  শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন। 

তদন্ত কমিটির আহ্বায়ক জাতীয় সংসদের হুইপ ও লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। কমিটির অন্য সদস্যরা হলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।

এ কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও এ চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সংসদের কেনাকাটার দুর্নীতি তদন্তে ৫ এমপি

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

সংসদের কেনাকটায় দুর্নীতির তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন জাতীয় সংসদের স্পিকার। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ এর পরিচালক মো. মনির হোসেনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। 

এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, গত ১৯ এপ্রিলে বিভিন্ন গণমাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’  শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদন সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হওয়ায় বিষয়টি তদন্তের জন্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আজ মঙ্গলবার (২১ এপ্রিল) পাঁচ সদস্যদের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেন। 

তদন্ত কমিটির আহ্বায়ক জাতীয় সংসদের হুইপ ও লক্ষীপুর-৪ আসনের সংসদ সদস্য এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। কমিটির অন্য সদস্যরা হলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য মো. সাইফুল আলম, চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাত।

এ কমিটি আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলেও এ চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত