শেরপুর     শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
ছবি: প্রতিনিধি

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে পুষ্টিকর খাদ্যের অপরিহার্যতা তুলে ধরেন এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহজলভ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সহকারী পরিচালক ডা. পীযুষ কুমার সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি সূত্রধরসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অফিস পুষ্টিবিষয়ক গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শেরপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৩ এপ্রিল ২০২৬

featured Image

‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়ব স্বনির্ভর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। ২৩ এপ্রিল বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে ও সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

এসময় তিনি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনে পুষ্টিকর খাদ্যের অপরিহার্যতা তুলে ধরেন এবং সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে সহজলভ্য ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য গ্রহণে সচেতনতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম, সহকারী পরিচালক ডা. পীযুষ কুমার সূত্রধর, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের, সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা পলাশ কান্তি সূত্রধরসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রাণিসম্পদ অফিস পুষ্টিবিষয়ক গুরুত্বপূর্ণ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত