শেরপুরের নকলা পৌরসভা ও ৯টি ইউনিয়নের দরিদ্র ও স্বল্প আয়ের ১০ হাজার ৪৯৭টি পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে। এ কার্যক্রম চলবে ২৮ এপ্রিল পর্যন্ত।
বিতরণের অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে স্মার্ট ফ্যামিলি কার্ডধারী ৯৪২টি পরিবারের মাঝে দিনব্যাপী টিসিবি পণ্য বিক্রি করা হয়।
এ সময় টিসিবির ডিলার মো. শহিদ মিয়া, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা নাজমুন নাহার, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুল হামিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ডিলার সূত্রে জানা যায়, প্রতিটি প্যাকেটে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি রয়েছে। এসব পণ্যের মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৪০ টাকা।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসে উপজেলার মোট ১০ হাজার ৪৯৭টি পরিবারকে এ কর্মসূচির আওতায় আনা হয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় পর্যায়ক্রমে এ পণ্য বিক্রি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন।
বিষয় : টিসিবি

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন