শেরপুর     মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে উফশী ধান বীজ ও সার বিতরণ

ছবি: প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয় । 

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, বিএনপি'র আহবায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফজলুল হক চৌধুরী অকুল, পৌর বিএনপি'র সদস্য সচিব এস এম সোহান সহ জন প্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, প্রান্তিক ও ক্ষুদ্র কয়েক শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য প্রত্যেক কৃষককে আউশ ধান বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি এবং  এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শ্রীবরদীতে প্রান্তিক কৃষকদের মাঝে উফশী ধান বীজ ও সার বিতরণ

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক পর্যায়ের কৃষকের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে চলতি বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ৬৫০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী ধান বীজ ও সার বিতরণ করা হয় । 

এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিব উল আহসান। 

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান আকন্দ, শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু সাদাত মোহাম্মদ মফিদুল ইসলাম, বিএনপি'র আহবায়ক আব্দুর রহিম দুলাল, বিআরডিবির চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, ক্রীড়া সংস্থার সদস্য সচিব ফজলুল হক চৌধুরী অকুল, পৌর বিএনপি'র সদস্য সচিব এস এম সোহান সহ জন প্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, প্রান্তিক ও ক্ষুদ্র কয়েক শতাধিক কৃষকরা উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য প্রত্যেক কৃষককে আউশ ধান বীজ ৫ কেজি ডিএপি সার ১০ কেজি এবং  এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত