শেরপুরে অভিযান চালিয়ে ১'শ গ্রাম হেরোইনসহ মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) । মঙ্গলবার (২৮ এপ্রিল) শেরপুর-জামালপুর ব্রিজের টোল প্লাজা সংলগ্ন সোবাহানের চা দোকানের সামনে পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে কারবারিকে হেরোইনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ইয়াসিন আলী (২৪) রাজশাহীর গোদাগাড়ী থানার ভগবন্তপুর গ্রামের আব্দুল খালেক মোড়লের ছেলে ইয়াসিন আলী (২৩)।
পুলিশ সূত্রে জানাযায়, পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুঁইয়া ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাছরিন আক্তারের নেতৃত্বে অফিসার ইনচার্জ (ডিবি) ও সদর থানার অফিসার ইনচার্জ এর সহযোগিতায় জেলা গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল শেরপুর-জামালপুর ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে সোবাহানের চা দোকানের সামনে পাকা রাস্তার উপর রাত দেড়টার দিকে ইয়াসিন আলীকে সাদা রংয়ের পলি কাগজের প্যাকেটে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি রেজাউল করিম বলেন, মাদক ও এর সাথে জড়িতদের আইনের আওতায় আনতে সচেতন নাগরিকদের তথ্য সহযোগিতা প্রয়োজন। মাদক ও অপরাধ রোধে আমাদের এমন অভিযান অব্যহত থাকবে।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন