শেরপুর     শুক্রবার, ০১ মে ২০২৬
 ‍SherpurTimes24

ভালুকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

ময়মনসিংহের ভালুকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাদিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষা গুরুতর আহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দু'জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার সাইদুল এবং মজনু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সাইদুলের ছোট ভাইযের শিশু ছেলে মজনু মিয়ার বাড়ির একটি হাঁসের বাচ্চা ধরাকে কেন্দ্র করে মজনু মিয়ার স্ত্রী তাছলিমা শিশুটিকে মারধর এবং গালিগালাজ করে। এ নিয়ে সাইদুলের স্ত্রী নূরুন্নাহার প্রতিবাদ করলে মজনু মিয়ার স্ত্রী তাছলিমা  তার বাবার বাড়ীর লোকজনকে খবর দেয়৷ পরে তাছলিমার ভাই সোহাগ মিয়া এবং মজনু মিয়া লোকবল নিয়ে এসে  সাইদুলের স্ত্রী নূরুন্নাহার, ছেলে নাঈম এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী মেয়ে সাদিয়াকে দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে৷ এসময় সোহাগের সাথে থাকা রাজ্জাক নামের এক দুর্বৃত্ত সাদিয়াকে ছুরিকাঘাত করে। বেধড়ক পিটুনিতে সাইদুলের স্ত্রী নূরুন্নাহার এবং ছেলে নাঈমও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ড়

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, 'মারামারির ঘটনায় একটি অভিযোগপত্র হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবন্থা গ্রহণ করা হবে।'

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০১ মে ২০২৬

ভালুকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী আহত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাদিয়া (১৭) নামে এক এসএসসি পরীক্ষা গুরুতর আহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো দু'জন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮ টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের ডোবালিয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার সাইদুল এবং মজনু মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। ঘটনার দিন সাইদুলের ছোট ভাইযের শিশু ছেলে মজনু মিয়ার বাড়ির একটি হাঁসের বাচ্চা ধরাকে কেন্দ্র করে মজনু মিয়ার স্ত্রী তাছলিমা শিশুটিকে মারধর এবং গালিগালাজ করে। এ নিয়ে সাইদুলের স্ত্রী নূরুন্নাহার প্রতিবাদ করলে মজনু মিয়ার স্ত্রী তাছলিমা  তার বাবার বাড়ীর লোকজনকে খবর দেয়৷ পরে তাছলিমার ভাই সোহাগ মিয়া এবং মজনু মিয়া লোকবল নিয়ে এসে  সাইদুলের স্ত্রী নূরুন্নাহার, ছেলে নাঈম এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী মেয়ে সাদিয়াকে দেশীয় অস্ত্র এবং লাঠিসোটা দিয়ে মারধর শুরু করে৷ এসময় সোহাগের সাথে থাকা রাজ্জাক নামের এক দুর্বৃত্ত সাদিয়াকে ছুরিকাঘাত করে। বেধড়ক পিটুনিতে সাইদুলের স্ত্রী নূরুন্নাহার এবং ছেলে নাঈমও গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।ড়

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, 'মারামারির ঘটনায় একটি অভিযোগপত্র হাতে পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবন্থা গ্রহণ করা হবে।'

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত