ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যান-এ অবৈধভাবে স্থাপিত একটি নাগরদোলা ভেঙে পড়ে অন্তত ৮ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মে) রাতে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুমোদনহীনভাবে স্থাপন করা নাগরদোলাটি হঠাৎ ভেঙে পড়ে গেলে আশপাশে থাকা দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন আহত হন।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত ৮ জন ইমার্জেন্সিতে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ভর্তি করা হয়। পরে গুরুতর আহত ভজন সরকার (আনুমানিক ৪০) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
জানা যায়, ভজন সরকার ঘটনাস্থলের পাশে মোটরসাইকেলে অবস্থান করছিলেন, তখনই দুর্ঘটনার শিকার হন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
ঘটনার পর স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে এবং অবৈধ স্থাপনা উচ্ছেদে পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।

শনিবার, ০২ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন