শেরপুর     মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’সরেজমিনে মাটি পরীক্ষা

ছবি : প্রতিনিধি

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘ব্রহ্মপুত্র’-এর মাধ্যমে সরেজমিনে কৃষকদের ফসলি জমির মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহারে দিকনির্দেশনা দিতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিসের হলরুমে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণাগার, জামালপুরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে ২৫ জন কৃষককে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষকদের হাতে-কলমে দেখানো হয় কীভাবে সঠিকভাবে মাটির নমুনা সংগ্রহ করতে হয় এবং জমির উর্বরতা অনুযায়ী সুষম সার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।

এ কর্মসূচির আওতায় ২৫ জন কৃষকের ফসলি জমির মাটি সংগ্রহ করে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়েছে। আগামী ৬ মে  তাদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। প্রশিক্ষণ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এটি তাদের চাষাবাদে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’সরেজমিনে মাটি পরীক্ষা

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষা গবেষণাগার ‘ব্রহ্মপুত্র’-এর মাধ্যমে সরেজমিনে কৃষকদের ফসলি জমির মাটি পরীক্ষা ও সুষম সার ব্যবহারে দিকনির্দেশনা দিতে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলা কৃষি অফিসের হলরুমে এর আয়োজন করা হয়। মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের আঞ্চলিক গবেষণাগার, জামালপুরের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচিতে ২৫ জন কৃষককে মৃত্তিকা নমুনা সংগ্রহ পদ্ধতি ও সুষম সার ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে কৃষকদের হাতে-কলমে দেখানো হয় কীভাবে সঠিকভাবে মাটির নমুনা সংগ্রহ করতে হয় এবং জমির উর্বরতা অনুযায়ী সুষম সার প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়।

এ কর্মসূচির আওতায় ২৫ জন কৃষকের ফসলি জমির মাটি সংগ্রহ করে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়েছে। আগামী ৬ মে  তাদের মাঝে সার-সুপারিশ কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। প্রশিক্ষণ পেয়ে কৃষকরা সন্তোষ প্রকাশ করেন এবং এটি তাদের চাষাবাদে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত দেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত