শেরপুর     মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

সংগৃহিত ছবি

যুক্তরাষ্ট্রের বি১-বি২ বা ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন করে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) সকালে দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়। যেমন– চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।

এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন- এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের নতুন সতর্কবার্তা

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্রের বি১-বি২ বা ভিজিটর ভিসা ব্যবহারের ক্ষেত্রে নতুন করে সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাস। শনিবার (২ মে) সকালে দূতাবাসের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন দূতাবাস জানায়, ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানকালে কিছু ব্যবসায়িক কার্যক্রম করা যায়। যেমন– চুক্তি নিয়ে আলোচনা/দরকষাকষি করা এবং সম্মেলনে অংশগ্রহণ করা। কিন্তু যুক্তরাষ্ট্রে থেকে পারিশ্রমিক গ্রহণ করা বা যুক্তরাষ্ট্রের কোনো নিয়োগকর্তার জন্য কাজ করা অনুমোদিত নয়।

এর আগে দূতাবাস জানিয়েছে, শুধু সন্তানের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য ভিসা ব্যবহার করা অনুমোদিত নয়। কনস্যুলার কর্মকর্তা যদি মনে করেন- এটিই আপনার ভ্রমণের মূল উদ্দেশ্য, তাহলে তিনি আপনার ভিসা আবেদন প্রত্যাখ্যান করবেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত