শেরপুর     শনিবার, ০২ মে ২০২৬
 ‍SherpurTimes24

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল রোববার রাতে সংসদ ভবনে আয়োজন করা হবে। আজ শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ গ্রহণ আগামীকাল রোববার ৩ মে রাত ৯টায় অনুষ্ঠিত হবে। শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের (নিচ তলা) ১ম লেভেলে অবস্থিত নির্ধারিত শপথ কক্ষে এই আয়োজন করা হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে এরই মধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। 

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন অধিশাখা-১ এর উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথা অনুযায়ী, স্পিকার নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। 

এর আগে গত ২৯ এপ্রিল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০২ মে ২০২৬

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ রোববার

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল রোববার রাতে সংসদ ভবনে আয়োজন করা হবে। আজ শনিবার (২ মে) সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের শপথ গ্রহণ আগামীকাল রোববার ৩ মে রাত ৯টায় অনুষ্ঠিত হবে। শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের (নিচ তলা) ১ম লেভেলে অবস্থিত নির্ধারিত শপথ কক্ষে এই আয়োজন করা হবে।

শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট বিভাগগুলোকে এরই মধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। 

সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন অধিশাখা-১ এর উপসচিব শওকত আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রথা অনুযায়ী, স্পিকার নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। 

এর আগে গত ২৯ এপ্রিল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ ও স্বতন্ত্র জোটের একজনসহ মোট ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সংরক্ষিত নারী আসনে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান এ ঘোষণা দেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত