শেরপুর     শনিবার, ০৮ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

সংগৃহিত ছবি

রাশিয়ায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মো. রিয়াদ রশিদ (২৮)। তিনি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোনা গ্রামের বাসিন্দা। তাঁর বাবা মো. আব্দুর রশিদ একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ঘটনার এক সপ্তাহ পর শুক্রবার (৮ মে) রাতে পরিবারটি মৃত্যুর খবর জানতে পারে।

পারিবারিক সূত্র জানায়, রিয়াদ রুশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ৪ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। গত বছরের অক্টোবর মাসে একটি কোম্পানির কাজের উদ্দেশ্যে রাশিয়ায় যান তিনি। এরপর ৭ এপ্রিল রুশ সেনাবাহিনীতে যোগ দেন। তবে সেনাবাহিনীতে যোগদানের বিষয়টি পরিবারকে জানাননি তিনি।

শুক্রবার সন্ধ্যায় রিয়াদের বন্ধু লিমন দত্ত মেসেঞ্জারের মাধ্যমে পরিবারের কাছে মৃত্যুর সংবাদ পাঠান। লিমন নিজেও রাশিয়ায় একই ক্যাম্পে কর্মরত ছিলেন। তিনি ড্রোন হামলায় একটি পা হারিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

লিমনের বরাতে জানা যায়, ২ মে রুশ সীমান্তে ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় রিয়াদসহ দুই বাংলাদেশি ও একজন নাইজেরীয় নিহত হন। এ ঘটনায় আরও তিনজন আহত হন।

ছেলের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েছেন বাবা আব্দুর রশিদ। তিনি বলেন, রিয়াদ সেনাবাহিনীতে যোগ দিয়েছে, তা আমাদের জানায়নি। জানলে কখনোই তাকে সেখানে যেতে দিতাম না। এখন শুনছি ড্রোন হামলায় সব শেষ হয়ে গেছে। আমি আমার ছেলের লাশেরও খোঁজ পাচ্ছি না। বাবা হিসেবে এই কষ্ট কীভাবে সহ্য করব?

জাফরাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাদাৎ মো. সায়েম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তিনি নিহতের পরিবারের খোঁজখবর নিয়েছেন।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, পুলিশ রিয়াদ রশিদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে কথা বলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে।

করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে মুসলিমা জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি জানা গেছে। নিহতের বাড়িতে গিয়ে বিস্তারিত জেনে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৮ আগস্ট ২০২৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ময়দানে প্রাণ গেল কিশোরগঞ্জের রিয়াদের

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত