শেরপুরে ‘নতুন কুড়ি স্পোর্টসের জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। রোববার ( (১০ মে ) বিকালে শহরের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে শেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ‘নতুন কুড়ি স্পোর্টস ২০২৬’-এর জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর -১ (সদর) আসনের সংসদ সদস্য হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ।
সমাপনী দিনে বালক ব্যাডমিন্টন, কাবাডি বালক-বালিকা এবং ফুটবল বালক ও বালিকা বিভাগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ও সভাপতি স্টেডিয়ামের মঞ্চে উপস্থিত থেকে বালকদের ফুটবল ফাইনাল খেলা উপভোগ করেন। খেলা শেষে তাঁরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও বিজিত খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
সমাপনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক আরিফা সিদ্দিকা, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন