শেরপুর     সোমবার, ১১ মে ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি

‘দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী’-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উদ্যোগে একটি প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১ মে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেনটেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অথচ তারা বিভিন্ন সময় হয়রানির শিকার হন, যা তাদের পেশাগত কার্যক্রমকে ব্যাহত করে।

তারা আরও জানান, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশার মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১১ মে ২০২৬

নালিতাবাড়ীতে মেডিকেল রিপ্রেজেনটেটিভদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

featured Image

‘দালাল নয়, মেডিকেল রিপ্রেজেনটেটিভ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী’-এই স্লোগানকে সামনে রেখে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় মেডিকেল রিপ্রেজেনটেটিভদের উদ্যোগে একটি প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

১১ মে সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে উপজেলা ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। সারাদেশে একযোগে পালিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধনে স্থানীয় বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবায় মেডিকেল রিপ্রেজেনটেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। অথচ তারা বিভিন্ন সময় হয়রানির শিকার হন, যা তাদের পেশাগত কার্যক্রমকে ব্যাহত করে।

তারা আরও জানান, ঔষধ কোম্পানির প্রতিনিধিদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং পেশার মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত