শেরপুরের নালিতাবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১১ মে সোমবার দুপুরে খাদ্যগুদাম প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কৃষকদের কাছ থেকে ধান ও চাল ক্রয় কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল ইসলাম, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা শিবলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান লিটন এবং সাবেক পৌরমেয়র আনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ২ হাজার ৮২৯ মেট্রিক টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ২ হাজার ৭৮১ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

রোববার, ০৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন