শেরপুর     শনিবার, ২৭ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহ মেডিকেলে হামে দুই শিশুর মৃত্যু, মোট মৃত ৩১

ছবি: প্রতিনিধি

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।  এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১ জনে। 

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ১১ মে জামালপুর থেকে আসা তিন মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।  অপরদিকে ৫ মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ১০ মাস বয়সী শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে আজ সকালে শিশুটি মারা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৩ জন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১জন এ নিয়ে হাম আক্রান্ত ৯৬ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছে ১২৯৩ জন, সুস্থ হয়ে ছুটি নিয়েছে ১১৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জন শিশুর।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৭ জুন ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে হামে দুই শিশুর মৃত্যু, মোট মৃত ৩১

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।  এ নিয়ে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১ জনে। 

হাসপাতালের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাওলা জানান, গত ১১ মে জামালপুর থেকে আসা তিন মাস বয়সী শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যায় শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।  অপরদিকে ৫ মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ১০ মাস বয়সী শিশু হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলে আজ সকালে শিশুটি মারা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ২৩ জন ভর্তি হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১জন এ নিয়ে হাম আক্রান্ত ৯৬ জন শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। গত ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে হাম নিয়ে ভর্তি হয়েছে ১২৯৩ জন, সুস্থ হয়ে ছুটি নিয়েছে ১১৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জন শিশুর।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত