শেরপুর     রোববার, ১৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহের মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

ছবি: প্রতিনিধি

দীর্ঘ দুই যুগ (২৪ বছর) পর ময়মনসিংহের সরকারি মুমিনুন্নিসা কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে নতুন এই কমিটিকে বিতর্কিত করতে অনলাইনে একটি গোষ্ঠী অপপ্রচারে নেমেছে বলে দাবি করেছেন ছাত্রদলের নেত্রীরা। রোববার (১৭ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানান তারা।

কমিটির নতুন সভাপতি সাজিয়া মনসুর (দর্শন বিভাগ, মাস্টার্স ৪র্থ বর্ষ) এবং সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা (দর্শন, ৪র্থ বর্ষ) যৌথভাবে এই সংবাদ সম্মেলন করেন।

তারা বলেন, “যখন আমরা কলেজের সকল শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছি, তাদের ভালো-মন্দ প্রাধান্য দিচ্ছি- ঠিক সেই মুহূর্তে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন স্ক্রিনশট বানিয়ে তথ্যসন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে; যা কিছুতেই কাম্য হতে পারে না। নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার ভয়ে ফেক আইডি ব্যবহার করে এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিয়েছে তারা।”

নেতৃবৃন্দ আরও জানান, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অপতথ্যের বিরুদ্ধে গত ১৫ তারিখ সাধারণ ডায়েরি করা হয়েছে। সেখানে একাধিক ফেক আইডির মধ্যে আরেফিন খানম, মালেকা রানী, জাহানারা জারার লিংকসহ ডায়েরিতে লিপিবদ্ধ দেখানো হয়েছে।

তারা বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে ব্যাপক ভূমিকা রেখেছি। আগেও আন্দোলনের মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমাদের নতুন কমিটি নিয়ে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। অপপ্রচারকারীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা সজাগ আছি।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবির বলেন, “এগুলো ভিত্তিহীন। যারা করছে তারা আমাদের কলেজের কেউ নয় বলে জানতে পেরেছি। ফেক আইডির মাধ্যমে কেউ কেউ প্রোপাগান্ডা চালাতে পারে।”

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৯ জুলাই ২০২৬

অপপ্রচারের প্রতিবাদে ময়মনসিংহের মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

দীর্ঘ দুই যুগ (২৪ বছর) পর ময়মনসিংহের সরকারি মুমিনুন্নিসা কলেজে ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে নতুন এই কমিটিকে বিতর্কিত করতে অনলাইনে একটি গোষ্ঠী অপপ্রচারে নেমেছে বলে দাবি করেছেন ছাত্রদলের নেত্রীরা। রোববার (১৭ মে) দুপুরে কলেজ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানান তারা।

কমিটির নতুন সভাপতি সাজিয়া মনসুর (দর্শন বিভাগ, মাস্টার্স ৪র্থ বর্ষ) এবং সাধারণ সম্পাদক সাদিয়া সুলতানা (দর্শন, ৪র্থ বর্ষ) যৌথভাবে এই সংবাদ সম্মেলন করেন।

তারা বলেন, “যখন আমরা কলেজের সকল শিক্ষার্থীদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলছি, তাদের ভালো-মন্দ প্রাধান্য দিচ্ছি- ঠিক সেই মুহূর্তে অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন স্ক্রিনশট বানিয়ে তথ্যসন্ত্রাসীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে; যা কিছুতেই কাম্য হতে পারে না। নিজেদের অস্তিত্ব বিলীন হওয়ার ভয়ে ফেক আইডি ব্যবহার করে এ ধরনের অপপ্রচারের আশ্রয় নিয়েছে তারা।”

নেতৃবৃন্দ আরও জানান, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় অপতথ্যের বিরুদ্ধে গত ১৫ তারিখ সাধারণ ডায়েরি করা হয়েছে। সেখানে একাধিক ফেক আইডির মধ্যে আরেফিন খানম, মালেকা রানী, জাহানারা জারার লিংকসহ ডায়েরিতে লিপিবদ্ধ দেখানো হয়েছে।

তারা বলেন, “আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে ব্যাপক ভূমিকা রেখেছি। আগেও আন্দোলনের মাঠে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আমাদের নতুন কমিটি নিয়ে এগিয়ে যাব, ইনশাআল্লাহ। অপপ্রচারকারীরা আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আমরা সজাগ আছি।”

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ খান মো. সাজ্জাদ কবির বলেন, “এগুলো ভিত্তিহীন। যারা করছে তারা আমাদের কলেজের কেউ নয় বলে জানতে পেরেছি। ফেক আইডির মাধ্যমে কেউ কেউ প্রোপাগান্ডা চালাতে পারে।”

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত