শেরপুর     রোববার, ১৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলাকারিদের বিচার দাবি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. মো. নাসির ইসলামসহ কর্তব্যরত নার্স, কর্মচারী ও আনসার সদস্যদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন শেরপুর জেলা শাখা।

সোমবার (১৮ মে) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্য প্রতিষ্ঠানের শতাধিক লোকজন অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসকরা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে একদল লোক পরিকল্পিতভাবে সদর হাসপাতালের জরুরি বিভাগে হামলা চালায়। এসময় দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নাসির ইসলামকে মারধর করা হয়। যায়া হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে দেশের সকল হাসপাতাল ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানান তারা।

পরে সংগঠনের পক্ষ হতে অভিযুক্তদের বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক আহমেদ, সেক্রেটারি বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মহসিন কবির মোরাদ, দপ্তর সম্পাদক মনির হোসেন, আলমগীর আল মামুন হিরোসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ স্মারকলিপি গ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৯ জুলাই ২০২৬

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলাকারিদের বিচার দাবি

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত