শেরপুর     রোববার, ১৯ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা শুরু

ছবি: প্রতিনিধি

জনগণের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে শেরপুরের নকলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬”। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, অনলাইন আবেদন, মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে সরাসরি সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা মূলক পরামর্শ সেবাও দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে ভূমি সেবা সম্পর্কে জানতে ও সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি হয়রানিও কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১৯ জুলাই ২০২৬

নকলায় তিন দিন ব্যাপী ভূমি সেবা মেলা শুরু

প্রকাশের তারিখ : ১৯ মে ২০২৬

featured Image

জনগণের দোরগোড়ায় আধুনিক ও ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দিতে শেরপুরের নকলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমি সেবা মেলা-২০২৬”। মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, অনলাইন আবেদন, মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্যসহ বিভিন্ন ভূমি সেবা বিষয়ে সরাসরি সহায়তা প্রদান করা হচ্ছে। এছাড়া সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত সচেতনতা মূলক পরামর্শ সেবাও দেওয়া হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন এ্যানী।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এই মেলার মাধ্যমে সাধারণ মানুষ আরও সহজে ভূমি সেবা সম্পর্কে জানতে ও সেবা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ভূমি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি হয়রানিও কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত