শেরপুর     শনিবার, ১৮ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের গড়কান্দা মোড় এলাকার বিকাশ ব্যবসায়ী আরিফিন কবির সুমনের কাছ থেকে নগদ আড়াই লাখ টাকা ও ৪টি মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৯ মে) রাত সাড়ে এগারোটার দিকে নালিতাবাড়ী-শেরপুর সড়কের কালিনগর দুদুয়ার ব্রিজের পশ্চিম পাশে শামীম অটো রাইছ মিলের সামনে এ ঘটনা ঘটে। এই ঘটনায় বুধবার (২০ মে) সকালে ভুক্তভোগী ব্যবসায়ী আরিফিন কবির সুমন বাদী হয়ে নালিতাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সুমন জানান, প্রতিদিনের মতো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তিনি সাইকেলযোগে নিজ বাড়ি রানীগাঁও ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে এগারোটার দিকে কালিনগর দুদুয়ার ব্রিজের পশ্চিম পাশে পৌঁছালে একদল ছিনতাইকারী তার গতিরোধ করে। পরে তাকে সাইকেল থেকে ধাক্কা দিয়ে ফেলে জাপটে ধরে তার সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। একই সঙ্গে ২টি অ্যান্ড্রয়েড ফোন ও ২টি বাটন ফোনসহ মোট ৪টি মোবাইল ফোন নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

তিনি আরও জানান, ঘটনার পর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। তবে ঘটনাস্থলে অন্ধকার থাকায় ছিনতাইকারীদের কাউকে শনাক্ত করতে পারেননি তিনি। এদিকে, এই ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নালিতাবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই আব্দুল হান্নান জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একসাথে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। একইসাথে স্থানীয়রা দ্রুত ছিনতাইকারীদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত টাকা ও মোবাইল ফোন উদ্ধারে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ জুলাই ২০২৬

নালিতাবাড়ীতে বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই

প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত